বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আজমানে মসজিদের পাশে বাংলাদেশি নারী, পরিবারের সন্ধান চায় প্রবাসীরা!

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আজমানে মসজিদের পাশে বাংলাদেশি নারী, পরিবারের সন্ধান চায় প্রবাসীরা!

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের আজমানের সানাইয়া এলাকায় কয়েকদিন ধরে এক বাংলাদেশি নারীকে Masjid Saif Alshamsy-এর সামনে বসে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে। তিনি নিজের পরিচয় ও পরিবারের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না।

স্থানীয় এক প্রবাসী জানান, গত কয়েকদিন ধরে ওই নারীকে মসজিদের সামনে অবস্থান করতে দেখা যাচ্ছে। তার বাড়ি কোথায় এবং কীভাবে তিনি সেখানে এসেছেন—জানতে চাইলে তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে শুধু ‘ঢাকা, লালবাগ’ বলে জানান।

ওই প্রবাসীর ভাষ্য অনুযায়ী, নারীটি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছেন না এবং অনেক সময় নিজে নিজে কথা বলছেন। তার সঙ্গে থাকা একটি ফোন নম্বরে যোগাযোগ করা হলেও অপর প্রান্তের ব্যক্তি তাকে চেনেন না বলে জানিয়েছেন।

নারীটির কাছে পাসপোর্ট রয়েছে। পাসপোর্টে ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগ, পশ্চিম পস্তা ঠিকানা উল্লেখ রয়েছে।

লালবাগ ও আশপাশের এলাকার কেউ যদি ওই নারীকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো সদস্যকে চিনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে তিনি Masjid Saif Alshamsy, Ajman-এ অবস্থান করছেন। পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের সন্ধান পেতে পোস্টটি সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।


More News Of This Category