রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গরিব অসহায় মানুষের হাতে গরু-ছাগল, সেলাই মেশিন ও চারা তুলে দিলেন বান্দরবান জেলা পরিষদ

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধিঃ
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গরু-ছাগল, শুকর, সেলাই মেশিন, ফলজ ও বনজ চারা, সার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় ছালেহ আহামদ উচ্চবিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য লাল জার বম। পরিচালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাসের।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, “এই প্রাপ্য আপনাদের, এটি কোন অনুদান নয় বরং আপনারা অধিকারবলে পাচ্ছেন। আমাদের দায়িত্ব এটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ভবিষ্যতে আমরা সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মংএ চিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, দক্ষিণ চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রফিক বসরী এবং এসআই উজ্জল।

এছাড়াও উপস্থিত ছিলেন হার্টিকালচারের উপপরিচালক লিটন দেবনাথ, সদর ইউনিয়ন আমির মাস্টার আবদুল গফুর, বাইশারী ইউনিয়ন আমির মোঃ ছলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category