বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো’র বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিকল্পে একটি বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন।

গত ২৩ জুলাই, বুধবার ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত ডঃ তৌহিদুল ইসলামের সাথে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর তিনি ব্রাজিলের এ আগ্রহের কথা জানান।খবর আইবিএননিউজ।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমান চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষত যুক্তরাষ্ট্র কর্তৃক উভয় দেশের উপর আরোপিতব্য উচ্চ ট্যারিফের কারণে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার যুক্তিসমূহ রাষ্ট্রদূত বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি উভয় দেশের পারস্পারিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, ব্যাংক কর্তৃক এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রুপরেখা প্রণয়নে একটি ধারনাপত্র উপস্থাপন করেন। এ প্রেক্ষিতে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল শীঘ্রই ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

ধারণাপত্রে সন্নিবিষ্ট তথ্যের পাশাপাশি প্রদেয় অন্যান্য বিষয়াবলী অর্ন্তভুক্ত থাকবে।এটি বাংলাদেশের জন্য নি:সন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এগিয়ে আসা দেশের অর্থনীতির জন্য একটি অনন্যসাধারণ সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করেছে।

সব কিছু ঠিক থাকলে এ বrসরান্তে ঢাকায় অনুষ্ঠেয় ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বি-পক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে।


More News Of This Category