রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীরা পুরস্কৃত

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ ২২ শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে জীনামেজু অনাথ আশ্রয় ও টেনিক্যাল ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা পরিচালক উ. নন্দ মালা থের’র সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লামার কৃতি সন্তান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অংচিং মার্মা প্রধান অতিথি ছিলেন।

ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.জাকের হোসেন মজুমদার, মানবাধিকার কর্মী সাংবাদিক এম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী, ইয়াংছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু, ইয়াংছা মৌজা হেডম্যান ক্যচিংহ্লা মার্মা, জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র জমি দাতা মো.

আরও পড়ুনঃ নরসিংদীর আমির গঞ্জ ব্রিজের অদুরে আল-আমিন নামে মাদক সেবির লাশ উদ্ধার

জসিম উদ্দিন ও মাহাবুবু রহমান, সাংবাদিক মংবোয়াইচিং মার্মা অনুপম ও শৈহ্লাচিং মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এই প্রথম ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি খুমি, মার্মা, ত্রিপুরা ও মুসলিম সম্প্রদায়ের ২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২২জন পাশ করেন।

এর মধ্যে ২জন এ প্লাস ও ২০ জন এ গ্রেড পায়। এ দিন জীনামেজু অনাথ আশ্রম ক্যাপিটেশন গ্রান্ট’র ২৩ বছর পূর্তি উৎসবও পালন হয় বলে জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক উ. নন্দ মালা থের।


More News Of This Category