বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline :
ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখা ইউকের ২১ সদস‍্য কমিটি গঠন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫। ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সৃষ্টির স্পন্দনে ঐশী মমতা, ইসলামে প্রাণিকুলের অধিকার ও শাশ্বত দায়বদ্ধতা। বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন। মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। গাবতলীতে জুয়া ও মাদক,ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্তসহ১০ আসামীগ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী।

পরিচ্ছন্ন পাহাড় গড়তে কাজ করছে টিম বিডি ক্লিন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

” পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে “স্লোগানে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বিডি ক্লিনের উদ্যোগে সদর বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৫ জুলাই ) সকালে বিডি ক্লিনের উদ্যোগে পানছড়ি উপজেলা প্রধান সমন্বয় সাইফুল ইসলাম খানের তত্ত্বাবধানে পানছড়ি বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম চলে।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা টিমের সমন্বয়ক সাইফুল ইসলাম খান বলেন, আমরা স্বপ্ন দেখি একটি পরিচ্ছন্ন মফস্বল শহর হবে পানছড়ি, একই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যেই কাজ করে চলেছি। প্রশাসন সহ সকলের সহায়তা পেলে সহজেই পরিচ্ছন্ন পানছড়ি গড়া সম্ভব হবে। আমাদের উপজেলার সকল পর্যায়ের ব্যক্তিগণকে পাশে চাই এই স্বপ্ন পূরণে।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম জুবায়দুর রহমান

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমরা পরিবেশ সুন্দর করতে পরিস্কার পরিচ্ছন্ন কাজ করছি । তেমনি সমাজের মানুষের মন মানসিকতা সহ অন্যায় অবিচার বন্ধ করতেও নিজেদর এগিয়ে আসতে হবে। একদল তরুণ প্রজন্ম বিডি ক্লিনের এ কাজটি করছে। আমি তাদের এ মহৎ কাজের প্রতি শ্রদ্ধা জানাই। এ আন্দোলনে আমাদের সবাইকে যুক্ত হতে হবে।

পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক

মোঃ আবুল কাসেম, বিডি ক্লিন পানছড়ির সহ সমন্বয়ক মোঃ মনির হোসেন, আইটি সমন্বয়ক ইসমাইল হোসেন আলমাস,লজিস্টিক সমন্বয়ক শাকিল শাহরিয়ার সহ বিডি ক্লিন পানছড়ির অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category