রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

গোমস্তাপুরে লটারির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, নারীর কর্মসংস্থানে নতুন দিগন্ত

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত (LCS) কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহিলা কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে।

প্রকল্পে কাজের জন্য যাচাই-বাছাই শেষে সোমবার (২১ জুলাই) একটি স্বচ্ছ লটারির মাধ্যমে ৭ জন নারীকে নিয়োগ প্রদান করা হয়। এলজিইডি’র গাইডলাইন অনুযায়ী এ কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়, যার ফলে গ্রামের অনেক নারী নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান। পুরো লটারি পদ্ধতি সবার সামনে উন্মুক্তভাবে সম্পন্ন হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

আরও পড়ুনঃ কলাপাড়ায় আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কর্মশালা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সাংবাদিক রনি, স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

সভায় বক্তারা বলেন, “এই ধরনের প্রকল্প শুধু রাস্তা মেরামত নয়, নারীর আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নেরও একটি সুযোগ। এ নিয়োগ তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সামাজিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি করবে।” এলজিইডির এমন উদ্যোগে অতিথিদের সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।


More News Of This Category