বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন। মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। গাবতলীতে জুয়া ও মাদক,ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্তসহ১০ আসামীগ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী। রাজাপুর অবৈধ ১৫ টি চায়নাদুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে দেওয়া হয়। গৌরনদীর টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুই মাস বেতন না দিয়ে রাতের আঁধারে মাল সরানোর অভিযোগ: লালবাগে দা শানিন কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ। দোয়া কামনা* প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।

কক্সবাজারে এনসিপি’র মঞ্চ ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি

কামাল উদ্দিন, কক্সবাজার : / ২৫২ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কামাল উদ্দিন, কক্সবাজার :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘নব্য গডফাদার’ বললেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এতে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। ফুঁসে উঠেছেন কক্সবাজারের বিএনপি নেতারা।

প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এসময় ভাঙচুর করা হয়েছে চকরিয়ায় এনসিপির মঞ্চ। পরিস্থিতি বেগতিক দেখে ঈদগাঁতে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করেছেন এনসিপি নেতারা।

শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় বক্তব্য দেয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো।

আরও পড়ুনঃ রাজাপুরে কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন, হুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগ

এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা জমি দখল করছে। চাঁদাবাজি দখল করছে। তার এমন বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। ফুঁসে ওঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তারা দফায় দফায় মিছিল করে তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে ঈদগাতে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করেছে এনসিপি নেতারা। চকরিয়াতেও বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছে বলে জানা গেছে।

এনসিপির মঞ্চ ভাঙচুর করেন বিএনপি নেতারা। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে বিএনপি নেতাদের সরিয়ে দেয়। চকরিয়ায় পূর্বনির্ধারিত সমাবেশ না করেই সেনাবাহিনীর পাহারায় চলে আসেন এনসিপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category