বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধা জেলা জাসাসের মানববন্ধন

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাইবান্ধা জেলা, উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, তেগী নেতা আব্দুল জলিল প্রধান, শরিফুল ইসলাম রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। শরিফুল ইসলাম রুবেল বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও স্বৈরাচার শাসন দেশের স্থিতিশীলতা নষ্ট করেছে।”

আরও পড়ুনঃ  বাংলা এরো ভিশন ২০২৫ — এথেন্স, গ্রীস “প্রতিভার স্বীকৃতি, প্রবাসে একতা”

তেগী নেতা আব্দুল জলিল প্রধান বলেন, “আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এভাবে চলতে থাকলে গণতন্ত্রকে রক্ষা করা সম্ভব নয়।”

মানববন্ধন ও মিছিলে জেলার সাত উপজেলার বিপুল সংখ্যক জাসাস নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


More News Of This Category