রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

লংগদু প্রেসক্লাব ও ক্রীড়া সংস্থার নবাগত ইউএনও’র বরণ ও সহকারী কমিশনার (ভূমি)কে বিদায় সংবর্ধনা

মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ ও সহকারী কমিশনার (ভূমি)র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর বরণ ও সহকারী কমিশনার (ভূমি)’র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, লংগদু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, লংগদু উপজেলা প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ জুলাই বিপ্লবের আবশ্যিকতা:- পর্ব ০৬

পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান।

এসময়ে লংগদু উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ ও জমি সংক্রান্ত বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়।

এসময়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, লংগদু উপজেলা যোগদান করে এলাকার পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে, আমার একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। তিনি লংগদু উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি সকলের সহযোগিতা কামনা করেন এবং লংগদু প্রেসক্লাবের ভবন নির্মাণ ও জমি সংক্রান্ত বিষয় ও উপজেলা ক্রীড়া সংস্থার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


More News Of This Category