সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি।

মধুপুরের আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করলেন ইউএনও

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি ও প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা জুবায়ের হোসেন।
মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। ইউএনও মীর্জা জুবায়ের হোসেন বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝে এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ পরিবেশ অনেক সুন্দর ও টেকসই হবে।”

আরও পড়ুনঃ মধুপুরে প্রশাসনের অভিযানে তিন লক্ষাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন

সমাবেশে ইউএনও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রদ্ধাবোধ, নৈতিকতা, করণীয় বর্জনীয় ও পাঠদানে মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

পরে ইউএনও বিদ্যালয় চত্বরে একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে উপলব্ধি করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও।
বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনও মীর্জা জুবায়ের হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


More News Of This Category