রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়েছে পাঁচবিবি থানা পুলিশ

আাতাউর রহমান(লিটন),পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আাতাউর রহমান(লিটন),পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে থানা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবির প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে পুলিশের এ চেকপোস্ট দেখা যায়।

রাস্তা দিয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা বাস-ট্রাক, মিনি ট্রাক, মটরসাইকেল ও ভ্যান রিক্সার চালককে পুলিশের হাতে থাকা লাল আলোর সংকেত দেখিয়ে এসব যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

পুলিশকে এসব যানবাহনের সন্দেহ ভাজন যাত্রীদেরকে নানান রকমের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। পাঁচবিবি থানার সিনিয়র এসআই মোঃ হেলাল উদ্দিন ও এ এসআই মোঃ ফারাজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকুস পুলিশ সদস্যরা চেকপোস্টে দ্বায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ এসএসসিতে ধর্মে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল, হতভম্ব শিক্ষার্থী

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও চিহ্নিত অপরাধ সংঘটিত স্থানগুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরো বলেন, মানুষের যানমাল রক্ষা ও উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় পাঁচবিবিতেও পুলিশের চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানান, পাঁচবিবির এ পুলিশ কর্মকর্তা।


More News Of This Category