রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

চাঁপাইনবাবগঞ্জে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো ” এ প্রতিপাদ্যকে সামনে রেখ ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহনেয়ামতুল্লাহ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও একতা ভ্যারাইটিজ স্টোর আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম,

আরও পড়ুনঃ একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল

বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোর মোঃ মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। সার্বিক উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক।

অনুষ্ঠানে সূচনা পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর আলোচনা সভায় অতিথি বৃন্দ তাদের মূল্যবান বক্তব্য দেন। পরে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

উদ্বোধনী আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।


More News Of This Category