বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন অসহায় মানুষের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন অসহায় মানুষের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন অসহায় মানুষের হাতে তুলে দেন প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা। তবে শুধু অর্থ নয়, এই সহায়তার সঙ্গে ছিলো এক ঝাঁক ভালোবাসা, সম্মান আর সহানুভূতির নিঃশব্দ বার্তা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আবারও প্রমাণ করলেন, প্রশাসন শুধু দপ্তরের দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব।

আরও পড়ুনঃ ডুমুরিয়ায় সমাজসেবা অধিদফতরাধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সহায়তা পেয়েছেন যারা:
চিতাশালের মো.বাবুল, চোখের অপারেশনের খরচ জোগাড় করতে না পেরে আশ্রয় নিয়েছিলেন ডিসির কাছে।

মাসদাইরের আব্দুস সালাম মুন্না, ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আজও বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষতের ভার।

দেওভোগের জামাল আহমেদ, ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকরি হারিয়ে পরিবার নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি।মধ্য সন্তাপুরের সাবরিনা বেগম, স্বামীহীন এক মা, বড় মেয়ের বিয়ে আর ছোট দুই মেয়ের পড়াশোনার চিন্তায় দিশেহারা।

ডিসি শুধু তাদের অর্থই দেননি, মনোযোগ দিয়ে শোনেন তাদের দুঃখের গল্প। দেন সাহস, আশ্বাস ও মানবিকতার ছোঁয়া।কৃতজ্ঞতায়,সাবরিনা বলেন, শুনেছিলাম ডিসি স্যারের কাছে কেউ খালি হাতে ফেরে না, আজ বুঝলাম কেন সবাই তাকে সম্মান করে।
জামাল বলেন, টাকা তো পেয়েছি, কিন্তু আমার কথা যে মন দিয়ে শুনেছেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সহায়তা।

মুন্না জানান, এই সহায়তা পেয়ে চিকিৎসার শেষ কাজটা করতে পারব।
অশ্রুসিক্ত বাবুল বলেন, “স্যার আগে সালাম দিয়েছেন, মাথায় হাত রেখে দোয়া করেছেন। এমন মানুষই সত্যিকারের জনসেবক।

ডিসি শুধু তাদের অর্থই দেননি, মনোযোগ দিয়ে শোনেন তাদের দুঃখের গল্প। দেন সাহস, আশ্বাস ও মানবিকতার ছোঁয়া।


More News Of This Category