সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় বিদেশ পাঠানোর নামে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগে থানায় এজাহার* শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন । শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম—রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন। গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন এইচ. এম. তরিকুল ইসলাম প্রতিনিধিঃ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাদিকার ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস এর চেয়ারম্যান ও সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক নেতা জনাব মাহাবুবুল ইসলাম এর কিছু কথা।

দুর্গাপুরে ব্রীজের আয়ের টাকা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোর্টার ঃ

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর অস্থায়ী কাঠের সেতু থেকে নির্মান খরচ বাদে প্রায় ২৫ লক্ষ টাকা আয় হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন দুর্গাপুর-শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি।

তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামালের সার্বিক সহযোগিতায়, সোমেশ্বরী নদীর ওপর কাঠ-বাঁশ দিয়ে একটি অস্থায়ী সেতু তৈরী করে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর উদ্বোধন করা হয়। দুর্গাপুর-শিবগঞ্জ ঘাট দিয়ে নির্মিত সেতুটি নির্মান ব্যায় হয়েছে প্রায় ১৫ লাখ ৪০ টাকা।

সেতু দিয়ে যাত্রী ও গবাদিপশু সম্পূর্ণ বিনামূল্যে পারাপার এবং ছোট-বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে দেয় কর্তৃপক্ষ। এই সেতু থেকে পাঁচ মাসে প্রায় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ আদায় করা হয়েছে। চলতি বছরের ১৫ই মে সোমেশ্বরী পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়।

সেতুটি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ শেষে ২৪ লাখ ৮৭ হাজার ৬শ আয় হয়েছে। ব্যারিস্টার কামালের নির্দেশে সেতু থেকে আয়ের টাকা কিভাবে ব্যয় করা যায় সে লক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়ের টাকা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ্য রোগীদের খরচ বহন সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবাযক জামাল উদ্দিন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম, তেরিবাজার বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রব,

আরও পড়ুনঃ কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজে বৃক্ষরোপণ

শিবগঞ্জ বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি মিস্টার পংকজ সাংমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন, সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামাল, অত্র অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘোবের কথা ভেবে, সোমেশ^রী নদীর উপর দৃস্টিনন্দন অস্থায়ী কাঠের সেতু নির্মান করে যে নজির স্থাপন করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।

সেইসাথে সেতু পরিচালনা কমিটিতে কোন দলীয় নেতাকর্মীদের না রেখে, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের দিয়ে পরিচালনা করানোতে ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয়দের মাঝে যে সম্প্রীতির মেলবন্ধন সৃস্টি করেছেন তা সত্যিই প্রশংসনীয়।


মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোটারঃ
01718936849


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category