রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতে গাইবান্ধায় বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর গাইবান্ধা পৌরসভার কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জনাব এ.কে.এম হেদায়েতুল ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, গাইবান্ধা মহোদয়।

এ সময় তিনি বলেন,
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবনযাত্রাকে টেকসই করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলে। তাই প্রত্যেককে অন্তত একটি হলেও গাছ লাগাতে হবে এবং যত্ন নিতে হবে।

আরও পড়ুনঃ সোনালী ব্যাংক পিএলসি ‘র বর্তমান জনপ্রিয় উন্নত সেবাদানসহ ব্যবসায়িক খেত্রে দিনের পর দিন দুর্বার গতীতে এগিয়ে চলছে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। উপস্থিত সবাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার শপথ নেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে হাজারো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ গাইবান্ধা গড়ে তোলাই মূল উদ্দেশ্য।


More News Of This Category