রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি আশা রানী রায়ের মৃত্যুর ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে পিবিআই তদন্তে নেমেছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পিবিআইয়ের এডিশনাল ডিআইজি মো. মাহফুজ জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ।

এর আগে একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর মারা যান ১৯ বছরের আশা রানী। এ ঘটনায় সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।

আরও পড়ুনঃ জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, তারা শহীদ পরিবারকে ভুলে গেছে

এদিকে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ক্লিনিকের কার্যক্রম ও অনুমোদন সংক্রান্ত জটিলতা উঠে এসেছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, ইয়াসমিন ইসলাম একজন এফসিপিএস দ্বিতীয় পর্বে অধ্যয়নরত চিকিৎসক।

তার অভিজ্ঞতার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। একজন অভিজ্ঞ গাইনি সার্জনের উপস্থিতি ছাড়া অপারেশন করা নিয়মবহির্ভূত এবং রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি তদন্তে উঠে এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিআইজি আশ্বস্ত করেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category