বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাঁচবিবিতে গরুর আক্রমনে শিশু আহতর প্রতিবাদ করায় পিটিয়ে হাসপাতাল পাঠালেন গরু মালিক

Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
পাঁচবিবিতে গরুর আক্রমনে শিশু আহতর প্রতিবাদ করায় পিটিয়ে হাসপাতাল পাঠালেন গরু মালিক

মোঃ মাফিজুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুটহারা গ্রামে ছোট শিশু আয়ান (৩) প্রতিবেশীর গরু পা ও শিং দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। শিশুটির দাদি গরুকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে ও গরু মালিককে বকাবকি করে । গরুর মালিক এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর করে। ভুক্তভোগী পরিবারটি প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগে জানা যায়, উপজেলার কুটহারা গ্রামের মোফাজ্জলের ছেলে আঃ রশিদের নাতি আয়ানকে প্রতিবেশী মৃত সিরাজুলের ছেলে মোশারফের গরু গুরুত্বর আহত করে। এসময় শিশুটির দাদি গরুটিকে বাঁশের কঙ্কি দিয়ে আঘাত করে এবং তাদেরকে গালমন্দ করে।

এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল সহ তার ছেলে হান্নান হোসেন, হারুন রশিদ, মৃত সিরাজুলের ছেলে মোশারফ হোসেন, হাফিজার হোসেন, সুজন হোসেন, সাখাওয়াত হোসেন ছাতো ও ইলিয়াস হোসেন মিলে শিশুটির দাদি বুলবুলিকে মারধর করে আহত করে। এসময় শিশুর মা শাশুড়িকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধর করে।

ছেলের বউ ও স্ত্রীর আত্ম চিৎকারে রশিদ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র রড লাঠি সোটা হাসুয়া দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় গরু মালিকের পরিবার একে একে শিশুর পরিবারের সবাইকে মারধর করে আহত করে।

সবশেষে রশিদের বড়ভাই রহিদুল আহতদের উদ্ধার করতে গেলে তাকেও সারা শরীরে আঘাত করে এবং একপর্যায়ে পশু কুড়াল দিয়ে কপালে কোপ মেরে অনেকাংশ কেটে ফেলে। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ কৃষি সম্প্রসারণের নতুন দিগন্ত: ডুমুরিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

তবে রহিদুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শে বর্তমানে তার চিকিৎসা ঢাকায় চলছে। রাশিদের অভিযোগ তারা আমার বৃদ্ধ মা, বোন ও বেড়াতে আসা আত্মীয়-স্বজনকেও মারধর করেছে। তিনি বলেন, থানায় অভিযোগ করেছি সঠিক বিচারের আশায়।

সরেজমিনে ঘটনাস্থল গিয়ে দেখা যায় বিবাদী পক্ষের বাড়ির দরজায় তালা দেয়া। বাড়িতে কাউকে পাওয়া যায়নি এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, রশিদ বাদী হয়ে একটি মারপিটের মামলা করেছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি মহোদয়।


More News Of This Category