বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

তুরাগের ৫২ নম্বর ওয়ার্ডে বিএনপি”র লিফলেট বিতরণকালে “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ ———- এস, এম জাহাঙ্গীর হোসেন

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
তুরাগের ৫২ নম্বর ওয়ার্ডে বিএনপি"র লিফলেট বিতরণকালে "তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ ---------- এস, এম জাহাঙ্গীর হোসেন

বিশেষ সংবাদদাতা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহবায়ক এস, এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ”।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তুরাগের ৫২ নম্বর ওয়ার্ডে দদীয় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্টানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

দলীয় সূত্র জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে আজ (শুক্রবার) তুরাগের ৫২ নম্বর ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে জনগণকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা ও বিএনপি’র ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে স্হানীয় জনগণকে অবহিত করা হয়।

এস, এম জাহাঙ্গীর হোসেন বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে আমরা তৃণমূলে একটি গণজাগরণ সৃষ্টি করতে চাই।”

আরও পড়ুনঃ বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে হিরো আলমের আত্মহত্যা’র চেষ্টা…

বিএনপির ৩১ দফার মাধ্যমে একটি কার্যকর ও জনগণের সরকার গঠনের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিএনপি’র এই নেতা।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। এসময় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।


More News Of This Category