রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গজারিয়ায় বড়ইকান্দি স্পোর্টস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
গজারিয়ায় বড়ইকান্দি স্পোর্টস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

“চাই পরিবেশবান্ধব সমাজ গড়তে” এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হলো বড়ইকান্দি স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন–৬ এর ফাইনাল খেলা।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাধীনতা এফসি বনাম রেনেসাঁ এফসি। দর্শকপ্রবাহ ও প্রাণবন্ত উপস্থিতি ফাইনাল ম্যাচটিকে রঙিন ও স্মরণীয় করে তোলে। খেলায় অংশ নেওয়া দুই দলই চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোদ্দাছের হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির নেতা ও সমাজসেবক মিন্টু খন্দকার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল খন্দকার, আবুল কালাম।

আরও পড়ুনঃ হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামে গণ্যমান্য ব্যক্তি সাবেক সেনা সদস্য আলমগীর হোসেন, রাজা প্রধান,খোরশেদ মোল্লা, সুরুজ মোল্লা, ইমাম হোসেন খন্দকার,। সহকারী শিক্ষক ও সাংবাদিক শাহাদাত হোসেন, এডভোকেট মনিরুজ্জামান সুমন, মোহাম্মদ সাইদুল মোল্লা সাবেক বিডিআর এর সদস্য, জহিরুল ইসলাম, মহিউদ্দিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশবান্ধব সমাজ গড়তে খেলাধুলা ও সচেতনতা একত্রে কাজ করতে পারে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মাঝে সম্প্রীতি, নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করেন স্থানীয়রা।
তথ্য সূত্র: শাহাদাত সায়মন।


More News Of This Category