রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রুপগঞ্জ যুবলীগ এমপি দস্তগীর গাজীর পাশে আছে এবং থাকবে

Update : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

রুপগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ-০১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজীর পাশে রুপগঞ্জ যুবলীগ আছে এবং থাকবে বলে জানান পৌর তারাবো ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ। বায়েজিদ সাউদ বলেন, রুপগঞ্জ মাটি ও মানুষের নেতা নারায়নগঞ্জ-০১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী অক্লান্ত প্ররিশ্রমে আজ রুপগঞ্জ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। সাধারন জনগনের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে ব্যাপক উপাধি পেয়েছেন। গোলাম দস্তগীর গাজী এমপি হওয়ার পরপর এলাকার উন্নয়নসহ এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন। যুবলীগ নেতা বায়েজিদ সাউদ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু কুচক্রি মহল গোলাম দস্তগীর গাজীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি জামাতের জ¦ালাও পোড়াও আন্দোলনের সময় দস্তগীর গাজীর নেতৃত্বে রাজপথে থেকে তাদের প্রতিহত করেছি। বায়েজিদ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীকে আবারো দলীয় মনোনয়ন দিয়ে নারায়নগঞ্জ আওয়ামীলীগকে শক্তিশালী এবং সাধারন মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি গোলাম দস্তগীর গাজীর সুযোগ্য সন্তান তরুণ নেতা গোলাম মর্তুজা পাপ্পা গাজীর নেতৃত্বে তরুণ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হবে। যুবলীগ নেতা বায়েজিদ সাউদ ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী করে বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক। আমাদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। এমপি গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে কোন অপপ্রচার করা হলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এমপি গাজীর নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় রুপগঞ্জে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ এবং বায়েজিদ দেশবাসীর কাছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়নগঞ্জ ১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী জন্য দোয়া চান।


More News Of This Category