রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

বিকেলে বাড্ডা ইউলুপ উদ্বোধন

Update : শনিবার, ২৮ জুলাই, ২০১৮

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের বাড্ডা প্রান্তের গাড়ি পারাপারে ইউ আকৃতির সেতু (ইউলুপ) নির্মাণকাজের জন্য এই রুটে চলাচলকারীদের প্রতিদিনই পড়তে হয়েছে দীর্ঘ যানজটে। তবে যানজটের এই ভোগান্তির অবসান ঘটিয়ে আজ শনিবার চালু হতে যাচ্ছে ইউলুপটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে ইউলুপটির উদ্বোধন করবেন। এরপরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বাড্ডার এই ইউলুপটি চালু হলে যানবাহনগুলো প্রগতি সরণি হয়ে ইউলুপ দিয়ে বাঁক নিয়ে বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা মালিবাগ অভিমুখে সহজেই যাতায়াত করতে পারবে। পাশাপাশি বাড্ডা পয়েন্টে সৃষ্ট ব্যাপক যানজটেরও নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (রাজউক) জামাল আক্তার ভূঁইয়া বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত এই ইউলুপটি আজ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপটির উদ্বোধন করবেন। এরপরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

২০১৫ সালের মাঝামাঝিতে শুরু হওয়া বাড্ডা ইউলুপটির কাজের মেয়াদ বাড়িয়ে বর্তমানে সব কাজ প্রায় শেষের দিকে। রামপুরায় প্রথম ইউলুপটি নির্মাণের পর যানজট নিরসনে যেমন বেশ সাফল্য পাওয়া গেছে, তেমনিভাবে ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের নকশা অনুযায়ী বাড্ডা ইউলুপটি চালু হলে এ এলাকার

যানজট নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর গুলশান থেকে হাতিরঝিল হয়ে রামপুরামুখী যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই বছর আগে মধ্যবাড্ডায় ইউলুপ নির্মাণের কাজ শুরু হয়। এর কাজ শেষ হলে যানবাহনগুলো প্রগতি সরণি হয়ে ইউলুপ দিয়ে ডানে বাঁক নিয়ে বনশ্রী, আফতাবনগর, রামপুরা বা মালিবাগ অভিমুখে সহজেই যেতে পারবে। পাশাপাশি বাড্ডা পয়েন্টে সৃষ্ট যানজটেরও নিরসন হবে। এ লক্ষ্য নিয়েই হাতিরঝিল প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করে ইউলুপ নির্মাণের পরিকল্পনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত বছরের ২৫ জুন রামপুরার ইউলুপটি চালু হয়। ফলে যানবাহনগুলো বনশ্রী থেকে কোনো প্রকার সিগন্যাল ছাড়াই হাতিরঝিলে যেতে পারছে। ওই এলাকার যানজটও কেটে গেছে।


More News Of This Category