বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কালিমা তাইয়্যেবাকে মেনে নেওয়া মানে হচ্ছে-

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
কালিমা তাইয়্যেবাকে মেনে নেওয়া মানে হচ্ছে

সাংবাদিক আনোয়ার হোসেনঃ

কালিমা তাইয়্যেবাকে মেনে নেওয়া মানে হচ্ছে-
নিচের বিষয়গুলোও মেনে নেওয়া।
১। আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী, রক্ষাকর্তা ও পালনকর্তা মনে না করা।
২। আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ ছাড়া কাউকে বিপদদাতা মনে না করা।
৩। আল্লাহ ছাড়া কারো নিকট দোয়া, প্রার্থনা ও আশ্রয় খোঁজা যাবে না।
৪। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না।
৫। আল্লাহ ছাড়া কারো কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা যাবে না।

আরও পড়ুনঃ বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সাবেক প্রিন্সিপাল প্রফেসর নাসির উদ্দিনের ইন্তেকাল

এর পাশাপাশি নিন্মোক্ত বিষয়গুলোও মেনে নিতে হবে।
১। নিজেকে স্বাধীন ইচ্ছার মানুষ মনে করা যাবে না। সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে।
২। নিজেকে কোনো কিছুর স্বাধীন মালিক মনে করা যাবে না। যেমন নিজের জীবন, অঙ্গ, দৈহিক শক্তির একান্ত মালিক নিজেকে মনে করা যাবে না। এগুলো আল্লাহর মালিকানাধীন ও তাঁর থেকে আমানত প্রাপ্ত।
৩। সব কিছুর জন্য আল্লাহর নিকট দায়বদ্ধ থাকার চিন্তা করতে হবে।
৪। আল্লাহর পছন্দ-অপছন্দকেই নিজের পছন্দ-অপছন্দ বিবেচনা করতে হবে।
৫। আল্লাহর সন্তুষ্টিকেই সকল কর্ম-তৎপরতার লক্ষ্য স্থির করতে হবে।
৬। আল্লাহর দেওয়া বিধানের বিপরীত সবকিছু প্রত্যাখ্যান করতে হবে।

এই বিষয়গুলোর পাশাপাশি কিছু কর্তব্যও রয়েছে।
১- মুহাম্মদ সা. থেকে প্রামাণ্যসূত্রে প্রাপ্ত সকল বিধান দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে।
২- আল্লাহ ও মুহাম্মদ সা. থেকে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে।
৩- আল্লাহ ও মুহাম্মদ সা. ছাড়া অন্য কারো নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না। বরং অন্য যে কাউকেই শরিয়ত দিয়ে বিচার করতে হবে।
৪- আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না।
৫- মুহাম্মদ সা. ছাড়া অন্য কারো আনুগত্যের ব্যাপারে এমন মর্যাদা পোষণ না করা যে, তার আনুগত্য করার সাথে ঈমান ও কুফর ফয়সালা জড়িত।


More News Of This Category