রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নেপাল ও গাজায় মানবিক কার্যক্রম শেষে দেশে ফিরলেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
নেপাল ও গাজায় মানবিক কার্যক্রম শেষে দেশে ফিরলেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

নেপাল, মিশর ও রাফা সীমান্তে শরণার্থীদের বিভিন্ন মানবিক কার্যক্রম ও ওমরা সম্পন্ন করে দেশে ফিরেছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। আজ ২২ জুন রবিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী ফ্লাইটটি।

এ সময় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ) পরিবারের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

গত ২৭ মে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। সেই দেশে অসহায় পরিবারের কাছে পৌঁছে দেন বাংলাদেশের মানুষের ভালোবাসার উপহার কোরবানির মাংস।

আরও পড়ুনঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলে কর্মশালা ও সেমিনারে সনদ বিতরণ সম্পন্ন

নেপাল থেকে যান মিশরে। ঈদুল আজহায় ফিলিস্তিনি শরণার্থীদের তুলে দেন ত্রাণসামগ্রী। সেখান বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন “গ্লোবাল মার্চ টু গাজায়”।

যেখানে মিশরের কায়রো থেকে গাজার যাওয়ার পথে সকলের পাসপোর্ট নিয়ে ফেলা হয়। বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও কায়রোর একটি স্বনামধন্য হাসপাতালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়।

সবশেষে সৌদি আরব ওমরা পালন শেষে দীর্ঘ ২৫ দিন পর আজ রবিবার দেশে ফিরেছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।


More News Of This Category