বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline :
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার নবীগঞ্জে আরএফএল কোম্পানির শ্রমিকে বেধড়ক দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আহত করে হাসপাতালে! মারধর ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের! স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে সাহিত্য বিষয়ক সম্পাদক  দৈনিক বাংলার সংবাদ,  ভণ্ডের মুখোশ আসাদুজ্জামান খান মুকুল গ্রীসের এথেন্সে বাংলা ইউরোভিশন এওয়ার্ড–২০২৬-এ বিশেষ সম্মাননায় ভূষিত জুবায়ের আহমেদ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

গফরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
গফরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আলিফ খান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন ২০২৫) বিকেলে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের এক পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিফ ওই গ্রামের কানন খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে আলিফ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রবিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী ওয়াসিম খানের পুকুরে কচুরিপানার ভেতর ভেসে থাকতে দেখা যায় শিশুটির মরদেহ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুটির চাচা জেকেন মাস্টার বলেন, “পাঁচ দিন পর ভাতিজার মরদেহ পেলাম। আল্লাহ জানেন, কীভাবে তার মৃত্যু হয়েছে।”

আরও পড়ুনঃ ডুমুরিয়ায় বিধবা নারী ও তপু বিশ্বাস সবজি চাষে স্বাবলম্বী

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, “শিশুটির মরদেহ আংশিকভাবে পচে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category