রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

কুমিল্লায় ৭১ টেলিভিশনের ১৪ তম বর্ষপূর্তি পালিত

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
কুমিল্লায় ৭১ টেলিভিশনের ১৪ তম বর্ষপূর্তি পালিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

“সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে”—এই মূলমন্ত্রকে ধারণ করে ৭১ টেলিভিশন অতিক্রম করলো সাফল্যের ১৩টি বছর। দেশের অন্যতম জনপ্রিয় এই বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের ১৪তম বর্ষে পদার্পণ করল অনন্যতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে।

শনিবার (২১ জুন) কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেলটির কুমিল্লা জেলা প্রতিনিধি এনামুল হক ফারুক। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ লামা বনবিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গর্জন গাছগুলো বিলুপ্তির পথে

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয়, তাহলে সমাজ উপকৃত হয়। ৭১ টেলিভিশন সে জায়গায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বরুয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ও ‘বিবেক’ চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। জামায়াত নেতা কামরুজ্জামান ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।

শুভেচ্ছা বক্তারা একমত হয়ে বলেন, ৫ আগস্টের পূর্বে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ প্রমাণ ছাড়াই গণমাধ্যমের ট্রায়ালের শিকার হতো। সেই পুরনো ভুল যেন আর না ঘটে—এই আহ্বান জানান তারা। পাশাপাশি, গণমাধ্যম যেন নিরপেক্ষতা, ন্যায় এবং মানবিকতা বজায় রেখে কাজ করে, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা, স্থানীয় হাফেজগণ এবং কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।


More News Of This Category