রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline :
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোকবার্তা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১। এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত* নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। কূটনৈতিক বিশ্লেষণ: ‘সিন্ধি টুপি’ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির আত্মমর্যাদা ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা,

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোকবার্তা

Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)
জনাব জহির উদ্দিন স্বপনের শোকবার্তা

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম এবং যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলমের মমতাময়ী মাতা আজ ২৯ নভেম্বর, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার প্রথম জানাজা আজ জোহরের নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে এবং দ্বিতীয় জানাজা এশার নামাজের পর তাঁর নিজ গ্রাম হোসনাবাদে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।


More News Of This Category