রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

প্রবাসে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। তিনি দৈনিক পূর্বদেশ ও ডিবিসি নিউজ-এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এবং প্রবাসী সাংবাদিক সমিতির (আরব আমিরাত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল শুক্রবার (২০ জুন) বিকাল ৫টায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান হিরো।

সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান আকর্ষণ ছিলেন সাইফুল ইসলাম তালুকদার। তিনি আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার এই অবদানের জন্যই তাকে এ সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ –তানসেন বড়ুয়া – সিনিয়র সহ-সভাপতি, শহিদুল আলম চৌধুরী লিটন – সহ-সভাপতি, মোহাম্মদ আজিম – সহ সভাপতি, শাহজাহান সিরাজ এনাম – সহ সভাপতি, আবু বক্কর – সহ-সভাপতি, মুহাম্মদ তৈয়ব – সহ-সভাপতি, আবদুল মান্নান – সহ-সভাপতি, মানিক কান্তি দাশ – সহ-সভাপতি, রণি তালুকদার – সহ-সভাপতি, আরিফুল ইসলাম বাবু – সহ-সভাপতি, মোহাম্মদ খোরশেদ আলম –

সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম – সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান – সহ-সাধারণ সম্পাদক,মুহাম্মদ হাশেম – সহ-সমাজকল্যাণ সম্পাদক, মোহাম্মদ জাবেদ – সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আবদুল হালিম – উপদেষ্টা প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ –কাইরুল ইসলাম – সহ-সভাপতি,শেখ মোহাম্মদ কামাল – সহ-সভাপতি, মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি, কুতুব উদ্দিন সগির – সহ-সভাপতি, শামসুল আলম – সহ-সভাপতি।

আরও পড়ুনঃ চট্টগ্রামে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী ও অসহাদের মাঝে ত্রাণ বিতরণ

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসাইন সহ কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ,সাইফুল ইসলাম তালুকদারের এই সম্মাননা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি প্রবাসে কর্মরত সব সাংবাদিকের জন্যই অনুপ্রেরণা ও সম্মানের প্রতীক।

এই ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহ জোগাবে বলে মত দেন আয়োজকেরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের স্বপ্ন, সংগ্রাম, সংস্কৃতি ও নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার একটি মিলনমেলা তৈরি হয়।

সাইফুল ইসলাম তালুকদারকে দেয়া এই সম্মাননা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রবাসী সাংবাদিকদের সম্মান ও মর্যাদার এক শক্তিশালী প্রকাশ।


More News Of This Category