শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline :
সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন ও সিসিটিভি নজরদারি, সিলেট সেক্টরে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা লালমনিরহাটে শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ ও কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। টিয়াপাখির বিয়ে তাছলিমা আক্তার মুক্তা সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানির সিইও মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলে গাঁজা পাচারকালে ফুলবাড়ীতে যুবক আটক রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার্জশিট চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে একে একে চারজনকে হত্যা করা হয় : পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের ১০টিই বিকল ঝুঁকি নিয়ে চলছে ছয়টি, দুর্ভোগে রোগী ও স্বজনরা রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন ও সিসিটিভি নজরদারি, সিলেট সেক্টরে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন ও সিসিটিভি নজরদারি, সিলেট সেক্টরে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার
​
মো. হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি:

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করেছে।

​সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রীকালীন টহল জোরদার ও সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হয়েছে।

​সীমান্ত নজরদারি আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার পরিধি পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও এটিভির (ATV) মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​এদিকে, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সময় ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশইন চেষ্টাকালে ১৬৩ জনকে প্রতিহত করা সম্ভব হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নগুলোর এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।


More News Of This Category