শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline :
সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন ও সিসিটিভি নজরদারি, সিলেট সেক্টরে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা লালমনিরহাটে শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ায় পুলিশ ও কাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। টিয়াপাখির বিয়ে তাছলিমা আক্তার মুক্তা সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানির সিইও মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলে গাঁজা পাচারকালে ফুলবাড়ীতে যুবক আটক রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার্জশিট চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে একে একে চারজনকে হত্যা করা হয় : পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের ১০টিই বিকল ঝুঁকি নিয়ে চলছে ছয়টি, দুর্ভোগে রোগী ও স্বজনরা রংপুরে ভাড়া বাসা থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের ১০টিই বিকল ঝুঁকি নিয়ে চলছে ছয়টি, দুর্ভোগে রোগী ও স্বজনরা

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি লিফটের ১০টিই বিকল
ঝুঁকি নিয়ে চলছে ছয়টি, দুর্ভোগে রোগী ও স্বজনরা

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

এক হাজার শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের এক তলা থেকে অন্য তলায় নেওয়ার অন্যতম প্রধান মাধ্যম লিফট। বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক, হৃদরোগী এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের জন্য লিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ হাসপাতালের ১৯টি লিফটের মধ্যে ১০টিই দীর্ঘদিন ধরে বিকল। বাকি নয়টির মধ্যে মাত্র তিনটি সচল থাকলেও ছয়টি চলছে মেরামত করে কোনোমতে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

হাসপাতালের বিভিন্ন তলায় রোগী নিয়ে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানান্তর কিংবা জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা নিতে লিফটের ওপর নির্ভর করতে হয়। কিন্তু লিফটের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। অনেকে বাধ্য হয়ে সিঁড়ি ব্যবহার করছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শারীরিকভাবে দুর্বল, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীরা।
এর মধ্যে গত ২২ নভেম্বর রাতে হাসপাতালের গাইনি ব্লকের একটি লিফট চারতলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে রোগী নামিয়ে দেওয়ার পর দুর্ঘটনাটি ঘটায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় হাসপাতালের লিফটগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

লিফট অপারেটর শাহ আলমের দাবি, বাইরে থেকে বেপরোয়াভাবে ধাক্কাধাক্কি করার কারণে লিফটের সুইচে সমস্যা তৈরি হয়েছিল। এর ফলে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে কারিগরি তদন্ত প্রয়োজন।
শাহ আলম বলেন, হাসপাতালের অধিকাংশ লিফট বিকল থাকায় রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি লিফটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। একপর্যায়ে অধৈর্য হয়ে অনেকে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। এতে অসুস্থ ও বয়স্ক মানুষের কষ্ট আরও বেড়ে যায়। বিকল লিফটগুলো সচল করার বিষয়ে তিনি বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।

হাসপাতাল ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালের অধিকাংশ লিফট স্থাপন করা হয়েছিল ১৯৭৯ সালে। দীর্ঘ কয়েক দশক ব্যবহারের ফলে সেগুলোর যন্ত্রাংশ পুরোনো ও ক্ষয়প্রাপ্ত হয়েছে। ওয়ারেন্টি ও গ্যারান্টির মেয়াদও বহু আগেই শেষ হয়েছে। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক লিফট অচল হয়ে পড়ছে। বর্তমানে ১৯টি লিফটের মধ্যে ১০টি সম্পূর্ণ বিকল। অবশিষ্ট নয়টির মধ্যে তিনটি সচল এবং ছয়টি মেরামতের মাধ্যমে কোনোমতে চালু রাখা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্বজনদের দেখতে এসে লিফটের সংকটে পড়তে হচ্ছে দর্শনার্থীদেরও। রংপুরের তারাগঞ্জ থেকে আসা শামসুল আলম (৬০) বলেন, তার স্ত্রী এক সপ্তাহ ধরে হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এ কারণে প্রতিদিন কয়েকবার তাঁকে চারতলায় ওঠানামা করতে হয়। কিন্তু সব সময় লিফট পাওয়া যায় না। বাধ্য হয়ে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। এতে তাঁর নিজেরও শারীরিক কষ্ট হচ্ছে, কখনো কখনো অসুস্থ বোধ করছেন। হাসপাতালের সব লিফট সচল থাকলে তাদের এ দুর্ভোগ পোহাতে হতো না।
কাউনিয়া থেকে আসা মেহেরুন বেগম (৫৫) বলেন, তার বড় বোন হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও লিফট না পেয়ে তাঁকে কষ্ট করে সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠতে হয়েছে। এতে খুব কষ্ট হয়েছে। তিনি বলেন, ‘হাসপাতালের লিফটে উঠতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এতে সময় নষ্ট হচ্ছে। জরুরি প্রয়োজনে ওষুধ আনতে বা অন্য কাজে দ্রুত ওঠানামা করতে হলেও লিফটের ওপর নির্ভর করা যাচ্ছে না।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, লিফটগুলো সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো সেগুলোর সংস্কার করা হয়নি।
তিনি বলেন, সীমিতসংখ্যক লিফট দিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের ৪০টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে আড়াই হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। তাদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ। আইসিইউ, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), হৃদরোগ বিভাগ কিংবা সড়ক দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের দ্রুত এক তলা থেকে অন্য তলায় স্থানান্তর করতে হয়।
‘বর্তমানে যে নয়টি লিফট চালু রয়েছে, সেগুলোর অবস্থাও ভালো নয়। যেকোনো সময় এগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে। সব লিফট সচল রাখতে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি,’ তিনি বলেন।

রংপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মিজানুর রহমান জানান, হাসপাতালের বিকল লিফটগুলো মেরামত করে চালুর উদ্যোগ নিতে চলতি বছরের ২২ জুলাই পূর্ত ভবনের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও ওই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।
তিনি বলেন, গত তিন অর্থবছর ধরে এসব লিফট মেরামতের জন্য কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের লিফটগুলো মেরামত করে সচল রাখতে আবারও পূর্ত ভবনের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।


More News Of This Category