*রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাচ্ছে সরকার*
*ঢাকা, ২৩ নভেম্বর:* পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে সাধারণ মানুষের কথা বিবেচনা করে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সরকার।
পবিত্র মাহে রমাদান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিঃসন্দেহে এটি সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক একটি পদক্ষেপ।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী কার্যদিবসে বক্তব্য প্রদানকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে লক্ষ্যেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এই উদ্যোগের সুফল সরাসরি সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি ইতিবাচক উদ্যোগই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।