সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline :
গাইবান্ধায় দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ এরেন্ডাবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিপাকে দরিদ্র মানুষ নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড প্রদানের শুভ উদ্বোধন পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, জিরা ও গরু আটক। উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাচ্ছে সরকার* সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন           আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, জিরা ও গরু আটক।

Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, জিরা ও গরু আটক।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, জিরা ও একটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৫০ টাকা।

রোববার (২২ নভেম্বর) ও সোমবার (২৩ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ বুড়িমারী, খারিজাজোংড়া ও ধরলা বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর বুড়িমারী বিওপির টহলদল সীমান্তের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি জিরো পয়েন্ট এলাকা থেকে ১৫ পিস ভারতীয় শাড়ি আটক করে।

এ ছাড়া ২৩ নভেম্বর খারিজাজোংড়া বিওপির টহলদল সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ভিটা এলাকা থেকে ৫১ কেজি ভারতীয় জিরা এবং ধরলা বিওপির বিশেষ টহলদল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি উত্তরপাড়া এলাকা থেকে একটি ভারতীয় গরু আটক করে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category