সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline :
নেত্রকোণা কলমাকান্দা থানাধীন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৬ অনুষ্ঠিত৷ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী রংপুরে চোর সন্দেহে পিটুনি, শেষ রক্ষা হলো না যুবকের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির। দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত। আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ধর্মপাশায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত, একজনের অবস্থা গুরুতর

নেত্রকোণা কলমাকান্দা থানাধীন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৬ অনুষ্ঠিত৷

Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নেত্রকোণা কলমাকান্দা থানাধীন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৬ অনুষ্ঠিত৷
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,
নেত্রকোণা কলমাকান্দা থানাধীন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয় ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুঃ বিল্লাল হোসেন খান, যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও প্রাণের উৎসব ‘দেউলী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসব আমাদের জাতীয় সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা মহোদয়।


More News Of This Category