শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 🦟 মশার মতো? বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল সদৃশ গোলা, এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার দবিয়ার  রহমান, জেলা সংবাদ দাতা, লালমনিরহাট  মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি রাজনৈতিক মামলায় আসামী ও ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার নৈশ ক্রিকেট শেষে ফেরার পথে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, যুবক নিহত। রংপুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন আগুন লাগার কারন এখনো অজ্ঞাত ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ গনমিছিল বি,এন,পি ও আইনজীবী নেতাকর্মীদের।

খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল সদৃশ গোলা, এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার

Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল সদৃশ গোলা, এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য পাহাড়ের পাশে মাটি খনন করতে গিয়ে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেন মাটির নিচে গোলাটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে সেটিকে সম্ভাব্য বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু বলে ধারণা করেন বেলাল হোসেন। পরে তিনি সেটি তাঁর বড় ভাই মো. সেকান্দারের কাছে উত্তর গঞ্জপাড়া এলাকায় নিয়ে যান।

একপর্যায়ে গোলাটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা করতে সেটি কাটার পরিকল্পনা করা হলে বিষয়টি জানতে পারেন পারভেজ আলম। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে গোলাটির আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় নেয়। এ সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোলাটিকে সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ ও নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে। আগামী ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

সতর্কতা: গোলাটি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার এবং কোনো অবস্থাতেই গোলাটি স্পর্শ, সরানো বা নাড়াচাড়া না করার পরামর্শ দেওয়া হয়েছে।


More News Of This Category