ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ গনমিছিল বি,এন,পি ও আইনজীবী নেতাকর্মীদের।
রৌনাক খাঁন
ব্রাহ্মণবাড়িয়া,সরাইল প্রতিনিধি,
শেখ হাসিনার ঢাকা কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ ও তা প্রতিহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্ট প্রাঙ্গণে গণ মিছিল করেছেন জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। মিছিলে জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে মিছিলটি শুরু হয় এসময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আইনজীবীরা অংশ নেন। বৃষ্টি ভেজা পরিবেশের মধ্যেই কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ফরমাল পোশাক ও কালো কোট টাই পরিহিত অবস্থায় সারিবদ্ধভাবে হেঁটে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিল চলাকালে নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান এবং রাজপথে সক্রিয় অবস্থানের ঘোষণা দেন গণ মিছিলে উপস্থিত নেতারা দাবি করেন জনস্বার্থ বিরোধী যেকোনো কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে, সরকার বিরোধী যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।