শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 🦟 মশার মতো? বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল সদৃশ গোলা, এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার দবিয়ার  রহমান, জেলা সংবাদ দাতা, লালমনিরহাট  মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি রাজনৈতিক মামলায় আসামী ও ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার নৈশ ক্রিকেট শেষে ফেরার পথে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, যুবক নিহত। রংপুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন আগুন লাগার কারন এখনো অজ্ঞাত ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ গনমিছিল বি,এন,পি ও আইনজীবী নেতাকর্মীদের।

নৈশ ক্রিকেট শেষে ফেরার পথে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, যুবক নিহত।

Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নৈশ ক্রিকেট শেষে ফেরার পথে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, যুবক নিহত।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২

​নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি ট্রাক্টরের সঙ্গে চার্জার ভ্যানের সংঘর্ষে এক তরুণ প্রাণ হারিয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছেন।

​আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সুজন চন্দ্র রায় (২২)। তিনি বড়ভিটার কামারপাড়া এলাকার বাসিন্দা সোনাতন চন্দ্র রায়ের ছেলে।

​পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, গণেশের বাজারে আয়োজিত নৈশ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন সুজনসহ কয়েকজন তরুণ। ম্যাচ শেষ করে ভোরের আলো ফোটার আগেই তারা একটি চার্জার ভ্যানে চড়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। কামালের স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ভ্যানটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন সুজন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। অন্যদিকে ভ্যানের বাকি চার আরোহী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

​কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


More News Of This Category