শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
ধর্মপাশায় সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 🦟 মশার মতো? বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে খাগড়াছড়িতে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল সদৃশ গোলা, এলাকায় সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার দবিয়ার  রহমান, জেলা সংবাদ দাতা, লালমনিরহাট  মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি রাজনৈতিক মামলায় আসামী ও ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার নৈশ ক্রিকেট শেষে ফেরার পথে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষ, যুবক নিহত। রংপুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন আগুন লাগার কারন এখনো অজ্ঞাত ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ গনমিছিল বি,এন,পি ও আইনজীবী নেতাকর্মীদের।

রংপুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন আগুন লাগার কারন এখনো অজ্ঞাত

Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রংপুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন
আগুন লাগার কারন এখনো অজ্ঞাত

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ এলাকায় বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতংক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে অভিভাবক ও শিক্ষকেরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বের করে আনেন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্লাশ চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দ্বিতল ভবনের প্রথম তলার ছয়টি কক্ষে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় অনেক অভিভাবক বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিলেন। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। মুহূর্তেই বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও অন্যদের নজরে আসে। এরপর শিক্ষক ও অভিভাবকেরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়ায় শিশুদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিদ্যালয়জুড়ে শুরু হয় ছোটাছুটি। অভিভাবকেরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে দ্রুত শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ায় কোনো শিশু শ্রেণিকক্ষে আটকা পড়েনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কল ভবনের দ্বিতীয় তলায় ছাদে ওঠার সিঁড়ির পাশে থাকা একটি তালাবদ্ধ স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে বিদ্যালয়ের ব্যবহারের জন্য রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল ছিল। আগুনে সেগুলো পুড়ে যায়। তবে আগুন পাশের শ্রেণিকক্ষ কিংবা ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়েনি।
স্থানীয় অভিভাবক আকলিমা বেগম (৩৬) বলেন, “আমি বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি ধোঁয়া বের হচ্ছে। এরপর সবাই মিলে দৌড়ে গিয়ে শিশুদের দ্রুত শ্রেণিকক্ষ থেকে বের করে আনি। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজার পাশে তালাবদ্ধ একটি কক্ষে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, “শুরুতে আমরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারিনি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা অভিভাবকেরা ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আমাদের জানান। এরপর দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।”
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। স্টোররুমে রাখা বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। আগুনের ঘটনায় শিশুরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরাও উদ্বিগ্ন ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়ে এসে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
’বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় আমরা কাউকে উঠতে দেখিনি। এছাড়া ক্লাশ চলাকালীন আমাদের স্কুলে কোন অপরিচিত ব্যক্তি আসেননি। তবে স্টোররুমে একটি বৈদ্যুকি লাইন রয়েছে,’ তিনি বলেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মশিউর রহমান বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কী কারণে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


More News Of This Category