শিরোনাম – সুখ নাহি মিলে দুঃখের দ্বারে
কলমে – শামীমা তালুকদার
১৯/১১/২৬
শূন্য একা জীবনে
যতজন কে দেখিয়াছি চোখে
জড়ায়েছি কতজনকে ছায়ার সঙ্গে
তব সুখ মিলেনি কাহারো হাতে।
মিলেনি সুখ? মিলেছে দুঃখ
আঁচল বিছায়ে কুড়িয়েছি
কতশত লাঞ্চনা বঞ্চনা
নির্ঘুম রাতে অশ্রু ঝরিয়াছি।
আসেনি তো কেহ সান্ত্বনার বাণী দিতে
হাসিয়া উড়াইছে, বিদ্রুপ করিয়াছে কত,
বক্ষপিঞ্জরে আঘাত হানিছে কতশত
দিবা রাতি ক্রন্দনে করিয়াছে পার
আশুগৃহে নাহি জলে বাতি আর!
পক্ষান্তরে বসিয়া ভাব লয়
নিজেরে না জানি কি ভাবে সায়,
অন্যের দ্বারের দুঃখে
আনন্দে বুক ভাসিয়া যায়।
আপনার আপন করিবার যত চাহে মন
দূরত্ব নাহি ঘুচায়ে কেহ হয় আপন?
মত্তেই করিয়া বাস, মত্তেই করে রাশ
সৃষ্টির শ্রেষ্ঠত্ব কাজে নাহি মিলে প্রমাণ।