শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম – সুখ নাহি মিলে দুঃখের দ্বারে কলমে – শামীমা তালুকদার ১৯/১১/২৬ এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে। রংপুরে ৪৮ ঘণ্টায় ৩ বাসে আগুন: নিরাপত্তাহীনতায় ধর্মঘটের হুঁশিয়ারি পরিবহন মালিকদের। মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা যুব দলের‎ সেই ছেলেটি কে চিনতাম যেই ছেলেটিকে টর্চার করে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে রেখেছিল, বরিশাল শিল্পকলা একাডেমিতে জামজাম নার্সিং কলেজের নবীনবরণ, ক্যাপিং ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: ১৫ বছরে যা হয়নি, ২৮০ দিনেই সেই প্রত্যাশা—তারেক রহমানের আগমন ঘিরে লালমনিরহাটে নতুন আশার আলো সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।

Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

এক দিনের সরকারি সফরে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেলে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে সাজানো এসব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই এক দিনের সফরকে ঘিরে লালমনিরহাটের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে জেলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।


More News Of This Category