বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপের দ্বিতীয় দিনের খেলায় গোবিন্দগঞ্জের জয়

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপের দ্বিতীয় দিনের খেলায় গোবিন্দগঞ্জের জয়

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় দিনের খেলায় গোবিন্দগঞ্জ উপজেলা দল ৩-২ গোলের ব্যবধানে পলাশবাড়ী উপজেলা দলকে পরাজিত করেছে। শনিবার (২১ জুন) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য।

ম্যাচে গোবিন্দগঞ্জ দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেন। প্রথমার্ধেই তারা দুইটি গোল করে এগিয়ে যায়। পলাশবাড়ী দলও সমতায় ফেরার জন্য প্রাণপণ লড়াই করে এবং দ্বিতীয়ার্ধে দুইটি গোল শোধ দেয়। তবে শেষ সময়ে গোবিন্দগঞ্জ দলের নির্ধারিত জয়সূচক গোলটি তাদের জয় নিশ্চিত করে।

আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং: আত্মনির্ভরতার প্রতীক, কর্মসংস্থানের নতুন দিগন্ত

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোবিন্দগঞ্জ দলের মিশরের মোস্তফা। তার দুর্দান্ত খেলার জন্য তাকে ম্যাচ সেরা পুরস্কার প্রদান করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, সাবেক জাতীয় দলের ফুটবলার ইলিয়াস হোসেনসহ ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দর্শকদের উপচে পড়া ভিড় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ম্যাচটি শেষ হয়। জেলার ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনের জন্য জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান।


More News Of This Category