মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় দিবস উদযাপন
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
“করবো সমবায়,গড়বো দেশ
সবার জন্য বাংলাদেশ”। এ পতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৫ তম সমবায় দিবস উদযাপন করা হয়েছে, গতকাল সকাল ১০ টায় উপজেলার অডিটোরিয়াম কক্ষে।
সমবায় দিবস উদযাপনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুর রহমান পাঠান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ফেরদৌস আলম মজুমদার, প্রানীসম্পদ অফিসার মহিব উল্লাহ সহআরো অনেকে। সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার তানভীর আহমদ।