রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত, দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় দিবস উদযাপন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নেত্রকোনা জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের নেত্রকোনা জেলা সিভিল সার্জন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৯২ পিস ইয়াবা উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক। মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর জেলার পুলিশ সুপার”। বদরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি:

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুপম চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।


More News Of This Category