রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline :
পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত, দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় দিবস উদযাপন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নেত্রকোনা জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের নেত্রকোনা জেলা সিভিল সার্জন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৯২ পিস ইয়াবা উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক। মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর জেলার পুলিশ সুপার”। বদরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

বদরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বদরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ডালিম চন্দ্র রায়কে (২৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (৭ নভেম্বর) রাতে জেলার মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডালিম চন্দ্র রায় বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী পূর্বপাড়া এলাকার নৃপেন চন্দ্র রায়ের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ডালিম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ভুক্তভোগী তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্তকে একাধিকবার নিষেধ করেন। কিন্তু এতে কোনো সমাধান হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা-মা তাদের দুই মেয়েকে মুদি দোকানে রেখে একটি দাওয়াতে যান। এ সুযোগে ডালিম দোকানে গিয়ে ভুক্তভোগীর ছোট বোনের হাতে কিছু টাকা দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেয়। পরে দোকানের ভেতরে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে তার দাদির বাড়িতে নিয়ে যান। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় ডালিম।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ডালিম চন্দ্র রায়কে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


More News Of This Category