বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline :
বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য। ঐতিহ্যের ২৩ বছর, সম্ভাবনার নতুন দিগন্ত—ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল, নেত্রকোণা, জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত। আহত ২ , আগুনে বাস ভস্মীভূত কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মোহনগঞ্জ উপজেলা ৭নংগাগলাজুর ইউনিয়ন পরিষদ গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মোর্শেদ আলম রনজুল ,,. করমশ্রী গ্রামের অধ্যাপক ড. এম. তাজুল ইসলাম: একটি সিদ্ধান্ত, বদলে গেল জীবন, দারিদ্র্যকে জয় করে হয়েছেন আলোকবর্তিকা,, পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ শার্শায় জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ফুলবাড়ীতে (আরআরএমইপি-)শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি*

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত। আহত ২ , আগুনে বাস ভস্মীভূত

Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত। আহত ২ , আগুনে বাস ভস্মীভূত

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২

জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের চাপায় মোটরসাইকেল চালক আসিফ (১৭) নসমে এক কিশোর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী নাইম ও জিহাদ । দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

বুধবার (৫ অক্টোবর ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। সে একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন। আহত নাইম ও জিহাদ একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির অভিমুখে জে আর পরিবহনের একটি বাস যাবার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিফ নিহত হন। এ সময়
আহত দু জনকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করে ।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের ড্রাইভার হেলপার পালিয়ে যায় ।


More News Of This Category