প্রসূতির মৃত্যুর ঘটনায় লালমনিরহাটে অতিথি ক্লিনিক সিলগালা।
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর লালমনিরহাট সদর উপজেলার অতিথি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের উদ্যোগে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্লিনিক মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের সঙ্গে ফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে বিকেলে সিভিল সার্জনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মো. নওশাদ আলম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের উপস্থিতিতে অতিথি ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপংকর রায় এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: প্রতীকী। অভিযানের ছবি কমেন্টে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪