শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত রাস্তাটি তৈরি করায় আনন্দের ঢল এলাকাবাসীর মধ্যে। নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন। এম সাইফুর রহমান নাগেশ্বরী রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত রাস্তাটি তৈরি করায় আনন্দের ঢল এলাকাবাসীর মধ্যে ৪নং নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উদীয়মান নন্দিত নেতা আব্দুল হক (মাষ্টার রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো। মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চাকরিজীবন শেষে অবসরে সোনালী ব্যাংকের জিএম খোকন চন্দ্র বিশ্বাস”

বর্তমানের রাজনীতি সত্যবাদীদের জন্য নয়।

Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

*বর্তমানের রাজনীতি সত্যবাদীদের জন্য নয়।
কথিত রাজনৈতিক কার্যক্রমের অপব্যবহার বন্ধ করতে হবে:প্রতিহিংসার হয়ে কিছু কিছু মানুষের সাথে করা হচ্ছে জুলুম অত্যাচার।
সাংবাদিক মোঃ আবুল হাসেম*

*দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান*

*নিজস্ব প্রতিবেদক:* রাজনীতি সত্যবাদীদের জন্য আর বর্তমান কথিত রাজনৈতিক কার্যক্রমের অপব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সামাজিক আন্দোলনের রূপকার, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের আহ্বায়ক মোঃ আবুল হাসেম।

তিনি বলেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে আমার রাজনৈতিক দলের কার্যক্রম এগিয়ে যাচ্ছে, আমাদের লক্ষ্য বাস্তবায়ন হবে। আমরা মূলধারার দেশপ্রেমিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে সফল হবো। বিতর্কিত দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত থাকা লোকেদের কোনো রাজনৈতিক পরিচয় নাই।
ওরা স্বার্থে উর্ধে নিজেকে নিয়জিত করে না দেশের জন্য।

আজ দৈনিক বাংলার সংবাদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

*মোঃ আবুল হাসেম বলেন,* “রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য, সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ রাজনীতির নামে কথিত রাজনৈতিক কার্যক্রমের অপব্যবহার করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত ফায়দা লুটছে, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। এর ফলে ত্যাগী, সৎ ও আদর্শবান রাজনীতিবিদরা কোণঠাসা হয়ে পড়ছেন।”

তিনি বলেন, বাংলাদেশ মুক্তি পার্টি কোনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, এটি একটি আদর্শ কেন্দ্রিক দেশপ্রেমিক শক্তি। আমাদের রাজনীতির মূল মন্ত্র হলো মদিনা সনদ বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। আমরা কথিত রাজনীতি করি না, আমরা মূলধারার দেশপ্রেমিক রাজনীতি করি।

*দলের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন,* আমাদের লক্ষ্য পরিষ্কার — দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন। এজন্য আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন, ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক কার্যক্রম একদিন সফল হবেই।

তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিভেদ নয়, প্রয়োজন জাতীয় ঐক্য। দেশপ্রেমিক সকল শক্তিকে এক প্ল্যাটফর্মে এসে দেশের স্বার্থে কাজ করতে হবে। কথিত রাজনৈতিক কার্যক্রম পরিহার করে সত্যিকারের দেশপ্রেমিক রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

*বক্তার পরিচয়:*
মোঃ আবুল হাসেম – সামাজিক আন্দোলনের রূপকার, চেয়ারম্যান বাংলাদেশ মুক্তি পার্টি ও আহ্বায়ক জাতীয় ঐক্য জোট, প্রকাশক ও সম্পাদক দৈনিক বাংলার সংবাদ, চেয়ারম্যান ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল, যুগ্ম মহাসচিব দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন, চেয়ারম্যান স্মার্ট বাজার লিমিটেড, উপদেষ্টা ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব, চেয়ারম্যান মদিনা সনদ বাস্তবায়ন সংস্থা।


More News Of This Category