রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু: মাহবুবুর রশীদ পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমন ও প্রতিরোধ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে ০২ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকদ্রব্য সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
১। ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার:
৩০ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ২০:৩০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন ১৭নং ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বিপন (৩৬), পিতা—বাবলা, মাতা—ফেরদৌসী, সাং—ইসলামবাগ, আরকে রোড, সাতগাড়া উপশহর, ১৭নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।
২। গাঁজা সেবনের দায়ে ১ জন গ্রেফতার:
একই দিন সন্ধ্যা ১৮:৪০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ২৭নং ওয়ার্ডের পশু হাসপাতালের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের অভিযোগে মোঃ মিলন মিয়া (২৫), পিতা—মোঃ বাদল মিয়া, মাতা—মোছাঃ নুরুন্নাহার, সাং—কেডিসি চুড়িপট্টি, কোতোয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৪৯/২০২৬ দায়ের করা হয়।
৩। হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার:
একই দিন বিকেল ১৬:২০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ২১নং ওয়ার্ডের শান্তিবাগ, আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০২ গ্রাম হেরোইন ও ০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুমন আহমেদ (৩৩), পিতা—মোঃ নুরুজ্জামান, মাতা—মোছাঃ রোকসানা ওরফে ডিসকো, সাং—খামারপাড়া (ভিআইপি রোড), আলমনগর এবং মোঃ তোতা মিয়া (৪৮), পিতা—মোঃ নুরু মিয়া, মাতা—মোছাঃ বুলবুলি বেগম, সাং—খামার মোড় (নোয়াখালী পট্টি), উভয়েই ২৭নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।