বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline :
আজ এক মাস… আমার কলিজার টুকরো কাশিমপুরে। দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ৭ পাহাড়ি পরিবার দুর্গম রাম রতন কারবারি পাড়ায় ১৪টি ছাগল বিতরণ, জীবিকার নতুন সম্ভাবনা মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের সজোরে ধাক্কা: ৩ জন নিহত, ১৫ আহত *ভালোবাসার কিছু স্মৃতি হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নেয়… ইতিহাস সাক্ষী প্রমাণ দিলাম। ও মিয়া সাব আপনি কি ভুলে গেছেন??

আজ এক মাস… আমার কলিজার টুকরো কাশিমপুরে।

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আজ এক মাস… আমার কলিজার টুকরো কাশিমপুরে।

কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।

আজ এক মাস হলো আমার কলিজার টুকরো, আমার সোনার মানিক মেহেদী হাসান কাশিমপুর কারাগারে।

কেমন আছে আমার ছেলেটা? কি করছে এখন?
যে ছেলে ভালো তরকারি না হলে ভাত মুখে তুলতো না,
সে আজ জেলখানায় কী খাচ্ছে?
কিভাবে ঘুমাচ্ছে শক্ত মেঝেতে?
এই কষ্ট, এই যন্ত্রণা একমাত্র আমার আল্লাহ পাকই জানেন।

আমার ঘরটা আজ এক মাস ধরে খালি।
ওর বিছানাটা খালি পড়ে আছে, প্লেটটা খালি পড়ে আছে,
কিন্তু বাবায় বুকটা খালি নেই — বুক ভরা শুধু হাহাকার।

ছেলেটা আমার কোনোদিন কষ্ট কী জিনিস বোঝেনি,
আজ সে চার দেয়ালের ভেতর বন্দি।
দিনে একবার হলেও ভাবতাম ছেলে আমার কী খেলো,
আর এখন ভাবি, আমার মানিকটা বেঁচে আছে তো ভালোভাবে?

আমি বাবা, আমার আর কিছু করার নেই।
আইন আদালতের দিকে তাকিয়ে আছি, আর তাকিয়ে আছি আসমানের দিকে।

মহান আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম আমার ছেলের সমস্ত দায়ভার।
আল্লাহ, তুমি আমার ছেলেকে হেফাজতে রেখো।
তুমি তাকে ধৈর্য দাও, সুস্থ রেখো, আর আমার বুকে ফিরিয়ে দাও।

আমার মেহেদীর জন্য সবাই দোয়া করবেন।
একজন বাবার আর্তনাদ, আল্লাহ যেন দ্রুত কবুল করেন।


More News Of This Category