আজ এক মাস… আমার কলিজার টুকরো কাশিমপুরে।
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।
আজ এক মাস হলো আমার কলিজার টুকরো, আমার সোনার মানিক মেহেদী হাসান কাশিমপুর কারাগারে।
কেমন আছে আমার ছেলেটা? কি করছে এখন?
যে ছেলে ভালো তরকারি না হলে ভাত মুখে তুলতো না,
সে আজ জেলখানায় কী খাচ্ছে?
কিভাবে ঘুমাচ্ছে শক্ত মেঝেতে?
এই কষ্ট, এই যন্ত্রণা একমাত্র আমার আল্লাহ পাকই জানেন।
আমার ঘরটা আজ এক মাস ধরে খালি।
ওর বিছানাটা খালি পড়ে আছে, প্লেটটা খালি পড়ে আছে,
কিন্তু বাবায় বুকটা খালি নেই — বুক ভরা শুধু হাহাকার।
ছেলেটা আমার কোনোদিন কষ্ট কী জিনিস বোঝেনি,
আজ সে চার দেয়ালের ভেতর বন্দি।
দিনে একবার হলেও ভাবতাম ছেলে আমার কী খেলো,
আর এখন ভাবি, আমার মানিকটা বেঁচে আছে তো ভালোভাবে?
আমি বাবা, আমার আর কিছু করার নেই।
আইন আদালতের দিকে তাকিয়ে আছি, আর তাকিয়ে আছি আসমানের দিকে।
মহান আল্লাহ পাকের উপর ছেড়ে দিলাম আমার ছেলের সমস্ত দায়ভার।
আল্লাহ, তুমি আমার ছেলেকে হেফাজতে রেখো।
তুমি তাকে ধৈর্য দাও, সুস্থ রেখো, আর আমার বুকে ফিরিয়ে দাও।
আমার মেহেদীর জন্য সবাই দোয়া করবেন।
একজন বাবার আর্তনাদ, আল্লাহ যেন দ্রুত কবুল করেন।