বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

র‌্যাব পরিচয়ে নগদের প্রতিনিধির কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
র‌্যাব পরিচয়ে নগদের প্রতিনিধির কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের পোশাক পরা অপরাধীরা মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের প্রতিনিধির কাছ থেকে গত শনিবার ১ কোটি ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত

পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া এই নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে।

ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মুহিদুল ইসলাম আজ দুপুর ২টা ১৫ মিনিটে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এ অভিযান ও গ্রেফতার সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

গত শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা সেক্টর ১৩-এর ১২ ও ১৩ নম্বর সড়কের কাছে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।


More News Of This Category