মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের শিক্ষকরাই পারেন জাতিকে পথ দেখাতে’ শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় ইউএনও মনিরা খাতুন লালমনিরহাটে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি পৃথিবীটা এত পাষাণ কেন রে ভাই” গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি — বিজিবি বলছে গুলির কোন ঘটনা ঘটেনি* ওয়াজের মঞ্চে নসিয়ত, জীবনে কতটা আমল?* ভূরঘাটা বাজারের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধান: ক্ষতিপূরণের দায়িত্ব নিলেন আইনপ্রণেতা আনিসুর রহমান খোকন তালুকদার* অসহায় ও পথচারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ*

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে প্রাণ হারালেন পল্লী বিদ্যুৎ কর্মী

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে বিষপানে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

​নিহত সুমন চন্দ্র উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন সুমন। ওই দিন সন্ধ্যায় পরিবারের অজান্তে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি নিজেই স্বজনদের ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে দিনাজপুর নেওয়ার পথে রোববার (৪ অক্টোবর) শেষ রাতে তাঁর মৃত্যু হয়।

​স্থানীয়দের তথ্যমতে, সুমনের পরিবারে কোনো ধরনের কলহ ছিল না এবং তাঁর আর্থিক অবস্থাও বেশ সচ্ছল ছিল। তবে সম্প্রতি তিনি মারাত্মকভাবে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হারিয়ে এবং ঋণের দায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন।

​বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


More News Of This Category